শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার আমতলা নামক স্থানে কাভার্ড ভ্যানের চাপায় তোয়াজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলায় এ ঘটনা ঘটে। নিহত তোয়াজ উদ্দিন চর-মুরারীদহ গ্রামের মৃত মিয়াজান আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে আমতলা বাজার থেকে হেটে বাড়ি ফিরছিল তোয়াজ উদ্দিন। এসময় কুষ্টিয়া থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
ঝিনাইদহে পুলিশের অভিযানে ৮ বিএনপি জামায়াতসহ ৬১ জন গ্রেফতার । শাহনেওয়াজ সুমন ঝিনাইদহ : ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীসহ ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মহেশপুর ও কোটচাঁদপুর থেকে ৮ জামায়াত ও বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয় ১১ মাদক ব্যবসায়ীকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। এছাড়াও বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৪২ জনকে।
You must be logged in to post a comment.