ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে  আট বছরের শিশুকে ধর্ষণ : থানায় মামলা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮, ১:২৩ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডু তে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সাইদুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি ফুসলিয়ে শিশুটিকে ধর্ষন করে। ধর্ষক সাইদুল বাহাদুরপুর গ্রামের পুর্বপাড়ার মকবুল হোসেন মন্ডলের ছেলে।

ঘটনার ৬ দিন পর ১৯ জুন ২০১৮ মঙ্গলবার বিকালে শিশুটির বাবা নফর আলী হরিণাকুন্ডু থানায় ধর্ষণ মামলা করেছেন। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষনের ঘটনাটি ঘটেছে গত ১২ জুন হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

হরিণাকুন্ডু থানার ওসি কাজী আয়ূবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ১২ জুন দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ফুসলিয়ে গ্রামের মাঠের পান বরজে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের সাইদুল ইসলাম। ধর্ষনের পর মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ জন্য নির্যাতিতা শিশুর বাবা থানায় মামলা করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুন্ডুর জোড়াদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই কামরুজ্জামান জানান, মঙ্গলবার মামলা দায়েরের পর আসামী সাইদুল ইসলামকে গ্রেফতারে পুলিশী অভিযান চালানো হচ্ছে। তিনি আরো জানান, নির্যাতিতা শিশুটি মঙ্গলবার ঝিনাইদহের বিজ্ঞ জুডিসিয়াল আদালতে ২২ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দী প্রদান করেছে। জবানবন্দিতে গ্রামের একটি পান বরজে নিয়ে সাইদুল তাকে ধর্ষন করে বলে জানিয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ