ঝিনাইদহের পল্লীতে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ !

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯, ১২:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ।।

ঝিনাইদহের কালীগঞ্জে শিউলি খাতুন (২৪) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেঝে। যৌতুকের টাকা না দিতে পারায় তাকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ।

বুধবার (৬ মার্চ) বিকালে উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিউলি খাতুন কোটচাদপুর উপজেলার কুল্লাগাছা গ্রামের শহর আলীর মেয়ে এবং শাহপুর ঘিঘাটি গ্রামের মামুনের স্ত্রী। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ধ্যার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে। শিউলির পিতার শহর আলী অভিযোগ, কয়েক বছর আগে তার মেয়ে শিউলি খাতুনের সাথে শাহপুর ঘিঘাটি গ্রামের জুলহাস হোসেনের ছেলে মামুনের সাথে বিয়ে দেওয়া হয়। তাদের ঘরে সন্তানও জন্ম নেয়। বিয়ের পর থেকেই মামুন যৌতুকের দাবিতে মেয়েকে মারপিট করতো। বিয়ের পর নগদ টাকা, টিভি ক্রয় করে দেওয়া হয়েছে। এরপর বাইসাইকেল ও টাকার জন্য তার মেয়েকে মারপিট করে।

বুধবারও মেয়েকে মামুন ও তার পরিবারের লোকজন মেয়ে শিউলিকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে প্রচার করে সে আত্মহত্যা করেছে। তারা খবর পেয়ে সেখানে গিয়ে মেয়ের লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শিউলির শ্বশুরবাড়ির কয়েকজন প্রতিবেশী জানান, প্রায়ই শিউলিকে যৌতুকের দাবিতে মামুন শারীরিক নির্যাতন করত। বুধবার দুপুরের তাকে মারপিট করে মামুন। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করছে। এ ঘটনায় নিহত শিউলির পিতা থানায় অভিযোগ দিয়েছে

← Back

Thank you for your response. ✨

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ