এইচ আর হাসু, ঝিনাইদহ ।।
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গত রবিবার রাতে শহরের উপজেলা পরিষদের সামনে থেকে পবস দাস নামের এক মাদক ব্যবসায়ীকে একশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।থানা পুলিশ জানান সে দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে । গ্রেফতারকৃত পবন দাস কালীগঞ্জ উপজেলার বড়ভাটপাড়া গ্রামের মিন্টু দাসের ছেলে।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিযে মাদক ব্যবসায়ী পবন দাস ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য শহরের উপজেলা পরিষদের সামনে অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করাহয়।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.