জীবননগরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ৭:৫৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০/- পঞ্চাশ টাকা অথদন্ড প্রদান করা হয়েছে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শুক্রবার (২৮জানুয়ারি) বেলা ১২:৩৫   মিনিটে সময় জীবননগর রায়পুর ইউনিয়ন এর  কৃঞ্চপুর গ্রামে  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদকসেবি / ব্যবসায়ী জনাব মোঃ মহিদুল ইসলাম (৫৫),  পিতা মৃত আকরাম বিশ্বাস এর বসত বাড়ি থেকে ১০০ গ্রাম গাজা পাওয়া যায়।

গাজা সেবনকারী/ ব্যবসায়ী মহিদুল ইসলামকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(২১) ধারার অপরাধে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০/- পঞ্চাশ টাকা অথদন্ড প্রদান করা হয়।

মোবাইল র্কোট অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন জনাব মোঃ আমির হোসন (এস আই) জীবননগর থানা।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল ও জরিমানা উভয় শাস্তি দিতে হয়। জেল অনূন্য ৩ মাস দেয়ার বিধান রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ