স্টাফ রিপোর্টার।।
সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আন্দোলন জোরদার করার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেন অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবীতে গড়ে ওঠা লক্ষাধিক শিক্ষকের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ বে- সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর নরসিংদী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন- ২০১৮ মঙ্গলবার (১৬ অক্টোবর) নরসিংদীর সাটিরপাড়া কেকে ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজে জেলা আহবায়ক মো: নূর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অনুষ্ঠানটি উদ্ভোদন করেন ড. মশিউর রহমান মৃধা অধ্যক্ষ আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ও নকশিস সভাপতি, প্রধান আলোচক হিসেবে ছিলেন মো: সাইদুল হাসান সেলিম এছাড়াও উপস্তিত ছিলেন- আ: খালেক, মতলব হোসেন, মো: দেলুয়ার হোসেন আজিজী, মো:ফরিদ উদ্দীন, মতিউর রহমান দুলাল, আব্দুল জব্বার, জহিরুল ইসলাম এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ নরসিংদী জেলার হাজারো শিক্ষকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- আধুনিক ও মান সম্মত শিক্ষায় জাতীয় করণের বিকল্প নেই। দেশকে এগিয়ে নেয়া সুশিক্ষিত জাতি গঠনে প্রয়োজন জাতীয়করণ। একই দেশে দু রকমের শিক্ষানীতি শিক্ষক ও শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝেও বৈষম্য সৃষ্টি করছে। যে বৈষম্যের কারণে বেসরকারী শিক্ষকরা পরিবারের চাহিদা ও নিজেদের সন্তানের ভবিষ্যত ভাবনায় শিক্ষকতার পাশাপাশি অন্য পেশা ও কাজে আত্মনিয়োগ করতে বাধ্য হচ্ছে।
বক্তারা আরো বলেন – বাবেশিকফো বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান, জাতীয় শহীদ মিনারে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশ, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, মানব বন্ধন, অনশন করে। অনশনে সরকারের পক্ষথেকে মাননীয় শিক্ষা সচিবের মাধ্যমে অতি দ্রুত ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতাসহ বাজেটে জাতীয়করণের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা দেয়া হলেও তা অদ্যাবদি বাস্তবায়ন না হওয়াতে শিক্ষক নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে প্রতিশ্রুত ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা সহ জাতীকরণের ব্যাপারে সরকারের কাছে সুনির্দিষ্ট ঘোষণার জোর দাবী জানান।
You must be logged in to post a comment.