জাতীয় বেতন কমিশন-২০২৫ এ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি’র সকল সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি সমূহ প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত দাবিগলো হলো-
১. ১:৪ অনুপাতে সর্বনিম্ন বেতন স্কেল ৩৫,০০০/-টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ১,৪০,০০০/- টাকা করে জাতীয় বেতন স্কেল/২০২৫ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রি. থেকে কার্যকর করার দাবি করছি।
২. বেতন গ্রেড ২০টি থেকে কমিয়ে ১০/১২টি করার প্রস্তাব করছি।
৩. ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯’ এর ধারাবাহিকতায় ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ সংশোধন পূর্বক পূর্বের ন্যায় “সিলেকশন গ্রেড ও টাইমস্কেল” পুনর্বহাল করে জাতীয় বেতন স্কেল/২০২৫-এ “সিলেকশন গ্রেড ও টাইমস্কেল” বহাল রাখা।
৪. বাৎসরিক ইনক্রিমেন্ট মূল বেতনের ১০% হারে প্রতি বছর বৃদ্ধি করা।
৫. বাড়ি ভাড়া ঢাকা মহানগরে মূল বেতনের ১০০%, বিভাগীয় শহরে ৯০%, জেলা শহরে ৮০%, উপজেলা/থানা শহরে ৭০% করার দাবি করছি।
৬. চিকিৎসা ভাতা ১২,০০০/- টাকা অথবা মূল বেতনের ২০% হারে নির্ধারণ করার প্রস্তাব করছি।
৭. শিক্ষা ভাতা দুই সন্তানের ক্ষেত্রে ১০,০০০/- টাকা অথবা মূল বেতনের ২০% হারে এবং এক সন্তানের ক্ষেত্রে ৫,০০০/-টাকা অথবা মূল বেতনের ১০% হারে নির্ধারণ করার প্রস্তাব করছি।
৮. প্রাথমিক শিক্ষা বিভাগকে নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করে অন্যান্য বিভাগের মতো নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট তারিখেই স্বয়ংক্রিয় ভাবে “শ্রান্তি বিনোদন ভাতা ও ছুটি” পাওয়ার বিধান যুক্ত করা। “শ্রান্তি বিনোদন ছুটি অর্জিত ছুটি হতে কর্তন না করার ৮. বিধান করার দাবি করছি।
৯. পেনশন ৯০% এর পরিবর্তে ১০০% এবং আনুতোষিকের হার ২৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকায় বৃদ্ধি করার দাবি করছি। একই সাথে বিগত সরকারের ৫০% আনুতোষিকের অর্থ সমর্পন ব্যতীত ১০০% অর্থ পরিশোধের দাবি করছি।
১০. শিক্ষকদের জন্য বিশেষ ভাতা প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত সকল স্তরের শিক্ষকদের জন্য সমহারে শিক্ষকদের জন্য বিশেষ ভাতা প্রবর্তন করার দাবি করছি।
You must be logged in to post a comment.