জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
প্রধান উপদেষ্টার ভাষণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘গণভোট প্রসঙ্গে যে ঘোষণা প্রধান উপদেষ্টার দিয়েছেন তাতে গণদাবি উপেক্ষা করা হয়েছে। এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটা সংকট তৈরি করলো বলেও মনে করে জামায়াতে ইসলামী।’
তিনি বলেন, ‘গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা গেলে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। এছাড়া যেসব বিষয়ে ওপর গণভোটের প্রশ্ন নির্ধারণের কথা প্রধান উপদেষ্টা বলেছেন সেটাও বিশ্লেষণ করা জরুরি।’
You must be logged in to post a comment.