জাতিসংঘের মহাসচিব ঢাকায় আসছেন আজ রাতে

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩০ জুন, ২০১৮, ৮:৪৪ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

আজ ৩০ জুন ২০১৮ শনিবার মধ্যরাতে ঢাকায় আসবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার রাত পৌনে দুইটায়  জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

তিনি রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডা নিয়ে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে দেয়া নৈশ্যভোজে অংশগ্রহণ করবেন তিনি।

রবিবার বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। একইদিন বিকেলে রাজধানীর হলিক্রস গার্ল স্কুলে ‘জেনারেশন ব্রেক থ্রু’ প্রকল্প পরিদর্শন করবেন।

সোমবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যাবেন জাতিসংঘ মহাসচিব। সেদিন সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন জাতিসংঘ মহাসচিব। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করবেন। ওইদিন রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ