প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে চাই। অতীতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে যেতে চাই।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে অংশ নিয়ে সিইসি একথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন যেন পর্যবেক্ষক সংস্থার চোখ দিয়ে দেখা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোট নিয়ে কোনো জটিলতা হলে জানাবেন। সেই সঙ্গে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র আমাদের কাছে তুলে ধরবেন।
নির্বাচন পর্যবেক্ষণে নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তিনি আরও স্পষ্ট করেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পর্যবেক্ষক সংস্থায় অন্তর্ভুক্ত করা যাবে না।
তিনি সকল অংশীজনকে নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সিইসি বলেন, ইসির এজেন্ডা একটাই—জাতিকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট উপহার দেওয়া।
You must be logged in to post a comment.