জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের স্মৃতি সংরক্ষনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই উদ্যান-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের লেক সংলগ্ন বোটানিক্যাল গার্ডেন এলাকায় গাছের চারা লাগিয়ে এটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
ইবিতে বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেয়া হবে: উপাচার্য
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, বিভাগীয় প্রধান, অফিস প্রধানবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শাখা ছাত্র-দলের নেতৃবৃন্দসহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ রহিম উল্যাহ।

উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা মুক্ত ভাবে চলতে পারতাম না। তাই এই বিপ্লবের চেতনাকে আমাদের ধারন ও লালন করতে হবে। আমরা আর পিছনের দিকে ফিরে যাবো না। আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী ন্যায্য অধিকার আদায়ের বাংলাদেশ।
এছাড়া এই উদ্যানটি আগামী দিনের প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
You must be logged in to post a comment.