আসন্ন মাখালডাঙ্গা ইউনিয়ন (ইউ’পি) পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্বজিৎ সাহার নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশাল এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের আগে কর্মীদের মনকে চাজ্ঞা করতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান নেতা-কর্মীরা।
মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ এর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান রোকন এর সঞ্চালনায়, ও বিশিষ্ট সমাজসেবক ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপার্থী বিশ্বজিৎ সাহা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুজ্জামান সুজন সহ অন্যান্য উপাদান নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বিশ্বজিৎ সাহা এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ, সাম্প্রদায়িক, বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা তুলে ধরেন বলেন, নির্বাচিত হলে আমি আমার এলাকার মানুষের জন্য জীবন বিলিয়ে দিতে চাই। নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে আমার লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি করে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক একটি পরিষদ গঠন করা। আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় সেটা করতে সক্ষম হবো।
আপনারা আমাকে আজ যে ভালবাসা দেখিয়েছেন তা ভুলবার নয়। তিনি বলেন, জনগণের ভালবাসায় চলতি ইউ’পি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোড়া প্রতীকের মনোনয়ন দিয়ে জনগণের খেদমত করার সুযোগ দিয়েছেন, আর সেটা আমি কাজে লাগাতে চাই। সকলের দোয়া ও ভালবাসায় পাশে থাকতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরিশেষে কর্মী সমাবেশে ঘোড়ার বিজয় ঘটাতে সকল নেতা-কর্মীদের মাঠে ঝাপিয়ে পড়ে কাজ করার আহবান জানানো হয়।
You must be logged in to post a comment.