চুয়াডাঙ্গায় বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুরে বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আরোগ্য কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতা-কর্মীদের সুস্বাস্থ্য এবং প্রয়াত নেতা-কর্মীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

সোমবার বিকেল ৫ টায় দীননাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মাখালডাঙ্গা  ইউনিয়ন বিএনপি এ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।  ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরগনির  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা  সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম আর মুকুল,  সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সদর উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক জনাব মাহাবুল হক ও জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।

মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কামাল আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মাহাবুব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা যুবদলের সহসভাপতি তানভীর আহমেদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএম হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ  জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, , ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জিয়া,  সাংগাঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন প্রমুখ।

দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ