চিরনিদ্রায় শায়িত মাউশি’র মহাপরিচালক 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ২:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান মারা গেছেন।

শনিবার (৩ নভেম্বর) দুপুর ১২ টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফুসফুসের রোগে আক্রান্ত গত ২৪ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে ‘ইসিএমও’ সাপোর্টসহ লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান। সেদিন রাতেই পরিস্থিতির অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ) ভর্তি করা হয়।

গত ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত তাঁকে অক্সিজেন দিয়ে কেবিন ব্লকের ৭ম তলার আইসিইউতে রাখা হয়েছিল। এরপর গত ২৩ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ