চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোরে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন।
জানা যায়, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুই তলা একটি ভবনে ঝুটের গুদামে ভোরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।
You must be logged in to post a comment.