গ্রামের নেতাদের সরাসরি ‘নির্বাচনী নির্দেশনা’ দেবেন হাসিনা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮, ১১:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গ্রামের নেতাদের প্রতি নজর দিয়েছেন। আগামী ৩০ জুন ও ৭ জুলাই গ্রামে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের নিয়ে দুই ভাগে বর্ধিত সভা করবেন।

এ সভা থেকে গ্রামের নেতাদের নির্বাচনী দিক নির্দেশনা দেবেন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড নেতাদের একটা বিরাট ভূমিকা থাকে। গ্রামের মানুষ কাকে ভোট দেবে, কেন দেবে এ বিষয়ে এসব নেতারা দায়িত্বও পালন করেন। এবার গণভবনে তাদের ডাকা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা তাদের সামনে রেখে নির্বাচনী দিক নির্দেশনা দেবেন এবং তাদের কথাও শুনবেন।

একাদশ জাতীয় সংসদের নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ফলে দেশের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যেও জোরেসোরে নড়াচড়া শুরু হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগও এক্ষেত্রে পিছিয়ে নেই। নির্বাচনকে সামনে রেখে এবার তারা আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে এক বিশেষ বর্ধিত সভা আগামী ৩০ জুন, শনিবার, বেলা ১১টায় গণভবনে অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ