বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মানবতার সেবার রাজনীতি করে।’বাংলাদেশের পণ্য
তিনি বলেন, অতীতে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার সময় জামায়াতের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে আটক করা হয়েছে, কিন্তু জনগণ সাক্ষী- জামায়াতে ইসলামী কখনো সমাজসেবা বন্ধ করেনি। প্রকাশ্যে সুযোগ না পেলেও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে দলটি।
আজ শুক্রবার রাজধানীর কদমতলীর তালিমুল কুরআন ইসলামিয়া মাদরাসায় কেয়ার ডি-ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ৫ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আব্দুস সবুর ফকির বলেন, ‘সমাজের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া জন্মগত ও মৌলিক অধিকার। ইসলামী সমাজ বিনির্মাণ ব্যতীত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করার নীতিতে আল্লাহ মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি মতবাদে রাষ্ট্র পরিচালিত হওয়ায় স্বাধীনতার ৫৪ বছরেও জাতি বৈষম্যমুক্ত হতে পারেনি।’
তিনি চিকিৎসা সেবায় বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, ‘এক শ্রেণির মানুষ চিকিৎসার জন্য বিদেশে যায়, আরেক শ্রেণি সরকারি হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও চিকিৎসা পায় না। এই বৈষম্যের মূল কারণ মানুষের তৈরি আইন, যা সুবিধাভোগী ও শোষিত শ্রেণি তৈরি করে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এমন বৈষম্যের কোনো সুযোগ নেই। সেখানে রাষ্ট্রপ্রধান ও সাধারণ নাগরিক সমান সুবিধা ভোগ করেন।’ তিনি দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী সমাজ বিনির্মাণে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান শাহজাহান খান সভাপতিত্বে অনুষ্ঠানে এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা ঈসমাইল খাঁনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আব্দুল জাব্বার, নারায়ণগঞ্জ জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান মিয়াজী এবং ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিম। বিজ্ঞপ্তি
You must be logged in to post a comment.