অন্যদৃষ্টি অনলাইন।।
জেলা প্রশাসকদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমন কিছু করবেন না, যাতে সরকার বিব্রত হয়। আর কোনো চাপের কাছে নতিস্বীকার করবেন না।
সেতুমন্ত্রী বলেন, সামনে ঈদুল আজহা। ঈদুল ফিতরের দৃষ্টান্ত অনুসরণ করে ঈদুল আজহায় মানুষ যেন ঠিকমতো বাড়ি যেতে পারেন এবং ফিরে আসতে পারেন এ জন্য রাস্তাগুলো সচল রাখতে ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, এছাড়া যানজটের কারণগুলো দূর করতেও ডিসিদের বলা হয়েছে। একই সঙ্গে ঈদের পরেও যেন তদারকিটা অব্যাহত রাখা হয়, সে কথা বলা হয়েছে।
ভিআইপিদের প্রটোকল কমানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
কাদের বলেন, ‘আমি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক হিসেবে তাদের (ডিসি) বলেছি, এমন কিছু করবেন না, যাতে সরকার বিব্রত হয়। আর কোনো চাপের কাছে নতিস্বীকার করবেন না।’
বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, মঙ্গলবার শুরু হয়েছে জেলা প্রশাসকদের এই সম্মেলন। বৃহস্পতিবার তা শেষ হবে। এর উদ্বোধনী অনুষ্ঠান হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর এখন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত কার্যঅধিবেশন চলছে।
You must be logged in to post a comment.