শেখ ফরিদ, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে মানবিক সংগঠন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট । তারা গতকাল ২৬/৭/১৯ শুক্রবার দেশের দরিদ্রতম জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দের উড্ডামারী, ওয়াপদাগড়, ভাটিগাঁও, শান্তিপুরে ৩০০টিরও বেশি পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি নগদ টাকা বিতরণ করেছে।
৩০০টি পরিবারের প্রতিটি পরিবারকে তারা চিড়া, মুড়ি, গুড়, বড় বিস্কিট, খাওয়ার স্যালাইন, মোমবাতী, সবান, লবন, প্যারাসিটামল, দিয়াসালাই, খাবার পানি এবং আলাদাভাবে বিস্কিট ও ড্যান কেক ও নগদ টাকা বিতরন করেছে।
এ সময় সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট এর ঢাকা থেকে আগত গুরুত্বপূর্ণ সদস্য বৃন্দ পানিতে নেমে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী বিতরন করেন। এান সামগ্রী বিতরনকালে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট এর পেজে সরাসরি তা দেখানো হয়।
ত্রান সাম্রগ্রী পাওয়া ৮০ বছরের বৃদ্ধা ফুলতি বেওয়া ত্রাণ পেয়ে বলেন, গত ৩ দিনে মুই পেট ভরে কিছু খাইম বাহে। সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট একটি মানবিক প্ল্যাটফর্ম প্রকৃত দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে নিজেদের সাধ্য ও সামর্থের সবটুকু নিয়ে উপস্থিত থাকে এই মানবিক সংস্থা।
You must be logged in to post a comment.