কুমিল্লার মনোহরগঞ্জে “গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস” উদ্বোধন

এন নবী চৌধুরী সেলিম, কুমিল্লা
শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৭:৪০ অপরাহ্ন
কুমিল্লার মনোহরগঞ্জে “গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস” উদ্বোধন

“মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে “গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস” এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার মনোহরগঞ্জ-হাসনাবাদ সড়কে আনুষ্ঠানিকভাবে এ মাসের উদ্বোধন করেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।

এসময় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন, উপজেলা প্রকৌশলী আল আমিন সরদার, খিলা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অক্টোবর মাসব্যাপী সড়ক সংস্কার কার্যক্রম চলবে। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।

কুমিল্লার মনোহরগঞ্জে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ পরিচালনায় চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারীগণের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ সভায় চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারীদেরেক পরিষদ পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ দেন স্থানীয় সরকার কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা।

প্রশিক্ষণ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন, ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, সায়েদুর রহমান দুলাল, শাহীন জিয়া, ইকবাল হোসেন, কামাল হোসেন, মোস্তফা কামাল, আলআমিন ভূঁইয়া, আলমগীর হোসেন, আব্দুল মান্নান, মহিন উদ্দিন চেীধুরী ও আব্দুল হান্নান হিরণ সকল ইউনিয়নের সদস্য, সচিব ও হিসাব সহকারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ