কানাডা ১-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:১৮ অপরাহ্ন

অন্যদৃষ্টি ক্রীড়া ডেস্ক ।।

বাংলাদেশ স্থানীয় রাত ১টায় ২৯শে জুন’২৬ তারিখে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় উন্নীত হওয়া ৩২টি দেশ নিয়ে দ্বিতীয় রাউন্ডের নক আউট পর্বের খেলা শুরু হয়েছে।

নক আউটের প্রথম খেলায় ‘বি’ গ্রুপের রানার্স আপ কানাডা ১-০ গোলে ‘এ’ গ্রুপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পরবর্তী তৃতীয় রাউন্ডে উঠেছে।

খেলার প্রথমার্ধে উভয় দল গোলশূন্য ড্র ছিল।

গোলদাতা : দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (ইনজুরি টাইম) স্টিফেন ইউস্তাকিও বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে কানাডার হয়ে জয়সূচক গোলটি করেন (১-০)।

আজকের খেলা :

২৯শে জুন : ব্রাজিল বনাম জাপান (রাত ১১টা)

।। অন্যদৃষ্টি/২৯শে জুন ২০২৬

বিঃদ্রঃ ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের দরুণ নিউজ কভার করা সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখিত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ