এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজার টাকা করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এই প্রস্তাব তৈরি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং তা জমা দেওয়া হয়েছে অর্থ বিভাগের কাছে।

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলো আগেই বলেছিল, সরকার যদি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি বিবেচনায় নেয়, তাহলে তারা আপাতত আন্দোলনে যাবেন না।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান জানান, প্রস্তাব পাঠানো হয়েছে, তবে কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন, যার জন্য কিছু সময় লাগবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ