ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৮:৪৩ পূর্বাহ্ন

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ব্যাপারে ব্যাখ্যা জানতে মস্কোয় নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলি রাষ্ট্রদূতকে নিজের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে রাশিয়া।

ইহুদিবাদী ইসরাইল গত শুক্রবার প্রথমবারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।এর ফলে বিমানবন্দরটির দু’টি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয়।

কাতার বিশ্বকাপ ফুটবল: চীনা পরিচয়ে আসতে হবে তাওয়ানবাসীকে

ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা  বুধবার জানিয়েছে, ওই হামলার ব্যাপারে তেলআবিবের ব্যাখ্যা জানার জন্য মস্কোয় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এর আগে রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরান্তিয়েভ সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরাইলের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন। তিনি সিরিয়া থেকে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতিরও অবসান কামনা করেন। -পার্সটুডে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ