ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আগামীকাল জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সাথেও তার দেখা করার কথা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ইরানি প্রতিনিধি দলের বৈঠক নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনার পর আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন।

এএফপি জানিয়েছে, এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন আরাঘচি।

সূত্র : বিবিসি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ