ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব ভায়না ইউনিয়ন এর নতুন কমিটি

বিশেষ প্রতিবেদক
শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন
সেক্রেটারী: সিহাব, সভাপতি: ইমরান

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাসিন্দা, দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন, ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব ভায়না ইউনিয়ন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

৫ ডিসেম্বর  রাত ০৯ টায় জুম প্লাটফর্মে অনুষ্ঠিত এক অনলাইন মিটিং এ এই কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. মো: জিল্লুর রহমান।

উক্ত মিটিং এ ২০২৪ সালের জন্য অত্র এসোসিয়েশন এর সভাপতি হিসেবে সকলের মতামতের ভিত্তিতে মনোনিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এমএ শেষ বর্ষের ছাত্র মোঃ ইমরান হুসাইন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এর সভাপতি মো: শিহাব উদ্দিন। নব মনোনীত সভাপতি ও সেক্রেটারি আগামী এক সপ্তাহের মধ্যে সাবেক সভাপতি ও সেক্রেটারিগণ এবং সম্মানিত উপদেষ্টামন্ডলীদের সাথে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে প্রধান পৃষ্ঠপোষক মহোদয়ের অনুমোদন নিয়ে চুড়ান্ত করবেন এবং আগামী ১লা জানুয়ারি ২০২৪ ইং তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু করবেন মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।

উক্ত মিটিং এ মো: শিহাব উদ্দিন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রেস ক্লাব এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দিত করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে তাকে সংবর্ধনা প্রদান করা হবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত জুম মিটিং এ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রথম সভাপতি মো: শাহিনুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি মো: সাগর হোসাইন, সেক্রেটারি এনামুল হক, এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নিয়ামত আলী এবং প্রধান পৃষ্ঠপোষক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো: জিল্লুর রহমান।

উল্লেখ্য, ভায়না ইউনিয়নের বাসিন্দা যারা বিভিন্ন বিশ^বিদ্যালয়ের বর্তমান ও সাবেক প্রায় দেড় শতাধীক ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এই এসোসিয়েশন তার কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ