আগুন নিয়ন্ত্রণে মহাখালীর সাত তলা বস্তির

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ১০মিনিটি আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৬টা ৪৭ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টা ৪৭ মিনিটে আমরা মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পায়।

খবর পাওয়ার পর আমাদের ৯টি ইউনিট সেখানে পাঠায়। তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো খবর আসেনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ