অন্যদৃষ্টি অনলাইন।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ শেষ হয়েছে।
আজ ২০ জুলাই ২০১৮ শুক্রবার বিকাল ৩টার কিছু পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা ও সব রাজবন্দির মুক্তির দাবি জানায় বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। কিছু শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পেলেও সময় স্বল্পতার কারণে মঞ্চ তৈরির সুযোগ পায়নি বিএনপি। ফলে খোলা ট্রাকের মঞ্চ থেকে সমাবেশে নেতৃত্ব দেন বিএনপির শীর্ষ নেতারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চোধুরী এ্যানী।
You must be logged in to post a comment.