হরিণাকুণ্ডু উপজেলার পল্লীর ছায়াতলে আলোর দিশারী স্কুল শিক্ষার আলোই আলোকিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ জানুয়ারী, ২০২০, ৭:৩৫ অপরাহ্ন
ছবিঃ অন্যদৃষ্টি-টি,এইচ

এম.টি,এম,স্টাফ রিপোর্টার।।  

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের দখলপুর আলোর দিশারী কেজি স্কুল হরিণাকুণাকুণ্ডুর পল্লী জনপদে শিক্ষার আলো ছড়িয়ে স্বমহিমায় ভাস্বর হয়ে দেশ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে চলেছে।

দেশপ্রেমে ভরপুর আর শিশুদের প্রতি মায়া-মমতা ভালোবাসা নিয়ে গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি ধীরেধীরে নিজেদের সেবা উজাড় করে দিয়ে একদিকে যেমন প্রতিষ্ঠানটির সুনাম অর্জন করছে, অন্যদিকে গ্রামের কোমলমতি শিশুদের দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলছে দেশের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী হিসাবে। যা আবারও দৃঢতার সাথে প্রমাণ করলো বলে সাংবাদিক-কে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা  অফিসার এস এম আব্দুর রহমান।

তিনি আরো বলেন, আজ দখলপুর আলোর দিশারী কেজি স্কুল উপজেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মাথা উচু করে দাড়িয়েছে স্ব-গৌরবে। যা উপজেলার ইতিহাসে অসামান্য অবদান বলে সচেতন নাগরিক সমাজ মনে করছেন। এটা অন্যদের অনুস্বরণ করা উচিৎ বলেও মনে করেন তাঁরা। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৬ জন পরীক্ষর্থীর মাধ্যে  সকলেই জিপিএ গোল্ডেন ৫ সহ শতভাগ উত্তীর্ণ হওয়ার বিরল গৌরব অর্জন করেছে। যা শুধু উপজেলারই নয় দেশের মধ্যে অন্যতম বলে জানান,শিক্ষর্থীরদের সচেতন অভিভাবকেরা।

এছাড়াও এবারের বার্ষিক পরীক্ষায় প্লে শ্রেণীতে ৩১জন পরীক্ষার্থীর মধ্যে ৩১জন পরীক্ষার্থী জিপিএ গোল্ডেন সহ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কেজি শ্রেণীতে ২৩জনে ২৩ জন শিক্ষার্থীই জিপিএ গোল্ডেন সহ ৫ পেয়েছে,১ম শ্রেণীতে ২০ জনে মধ্যে ১৭জন পরীক্ষার্থী জিপিএ গোল্ডেন ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন অবশিষ্ট এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে, ২য় শ্রেণীতে ২৪জনে ১৫জন পরীক্ষার্থীই জিপিএ গোল্ডেন ৫ সহ উত্তীর্ণ হয়েছে, অবশিষ্টরা এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে,তৃতীয় শ্রেণীতে ১৬ জন পরীক্ষার্থীর মাঝে ১৫জন পরীক্ষার্থী জিপিএ গোল্ডেন ৫সহ উত্তীর্ণ হয়েছে, এবং একজন পেয়েছেন এ+,চতুর্থ শ্রেণীতে ২১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ গোল্ডেন ৫সহ উত্তীর্ণ হয়েছেন, ১৪ জন পরীক্ষার্থী,এবং এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই  গোল্ডেন  জিপিএ ৫সহ উত্তীর্ণ হয়ে এক বিরল রেকর্ড গড়তে সক্ষম হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ