শরীয়তপুর নড়িয়ায় পুর্বশত্রুতার জেরে ৫০টি ঘড়বাড়ী  ভাংচুর ও বোমা বিস্ফোরন!

শরীয়তপুর প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

শরীয়তপুর নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা কুরবিরচর কালাই ভুইয়ার কান্দি ও দরবেশ খার কান্দি গ্রামে পুর্বশত্রুতার জেরে কাজী পরিবার ও রাড়ী পরিবার দুই পক্ষের সংঘর্ষে ৫০টি ঘড়বাড়ী ভাংচুর,স্বর্ণ অলংকার, নগদ টাকা, গবাদি পশু লুটপাট ও বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

২৩মার্চ সোমবার সকালে দুই গ্রাম বাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ঘটনায় দুই পক্ষের মধ্যে ৭ জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলেন সামচেল রাড়ী, সালাল রাড়ী, অউয়িাল মৃধা,আব্দুল বারেক সরদার,সুমন মাদবর, খোকন আকন,ও সামচেল চকিদার।আহত ব্যক্তিদেরকে শরীয়তপুর সদর-সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহামুদ-সহ নড়িয়া থানা পুলিশের একটি টিম ঘটনা স্থানে গিয়ে অভিযান পরিচালনা করে ২টি তাজা ককট্রেল উদ্ধার ও এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোসামৎ রুমা বেগম নামে এক স্কুল শিক্ষিকা-সহ ১০ জনকে আটক করে পুলিশ।এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে নড়িয়া থানা পুলিশের একটি টিম ঘটনা স্থানে অবস্থান করছেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহামুদ নড়িয়া (সার্কেল) বলেন , নড়িয়া থানাধীন রাজনগর তালতলা বাজার  এলাকায় গত জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সহিংশতা কে কেন্দ্র করে  মারা মারি হয়। ঘর বাড়ী ক্ষতি গ্রস্থ করে ।

এ ঘটনায় ৭ জন আহত হয়েছে। আমরা ১০ জন কে আটক করেছি। ২ টি তাজা বোমা উদ্ধার করেছি। থানায় এসে কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ