শরীয়তপুরে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ১ নারী ও যুবক গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

শরীয়তপুরে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ মাদকসহ ১ নারী ও ১ যুবক গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিীনি।

শরীয়তপুর পৌরসভা ৮নং ওয়ার্ডের মনজুর হোসেন মন্টু তালুকদার (৫০) এর বাড়ীতে সেনাবাহিনীর মেজর সাজেদুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবার, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার (৪০) কে গ্রেফতার করেছে। পরবর্তীতে মন্টু তালুকদারের স্ত্রী কে পালং মডেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং উদ্ধারকৃত

দ্রব্যাদিসমূহ শরীয়তপুর আর্মি ক্যাম্প রাখা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে শর্টগান ১টি, শর্টগান এ্যামোনেশন ৭১টি, একে ২২ বোর রাইফেল ২টি, একে. ২২ বোর রাইফেল এ্যামোনেশন ৫৭ টি, ম্যাগাজিন ৩ টি, ৯ এমএম পিস্তল এ্যামোনেশন ১২ টি, আইফোন ২ টি, বাটন ফোন ৪ টি, রাউটার ৩ টি, ল্যাপটপ ১টি, ট্যাব ১ টি, মাউস ২ টি, কী বোর্ড ১টি, বাইক ১ টি, কার চাবি ১ টি, ডেগার ১ টি, বিদেশি মদ ১বোতল, মদের খালি বোতল ২ টি, পাসপোর্ট ২ টি, চেক বই ৫ টি, ভিসা কার্ড ১টি, বিদেশি মুদ্রা ৩ টি, মোবাইল সিম ১৪ টি, মোবাইল মেমোরি ৪টি, টর্চার চেইন ১টি, মানিব্যাগ ১টি, নগদ অর্থ ৬২০ টাকা।

অভিযানকালীন সময় মনজুর হোসেন মন্টু তালুকদারের বাডীতে না পেয়ে তার স্ত্রীকে আটক করে নিয়ে যায়। আজ  আনুমানিক ১২টায় শরীয়তপুর আর্মি ক্যাম্পে ৫ ইস্ট বেংগল এর অধিনায়ক লেঃ কর্ণেল মিয়া মোহাম্মদ মেহেদী এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় পালং মডেল থানা, নড়িয়া থানা ও ডামুড্যা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হবে। এ দিকে নড়িয়া আর্মি ক্যাম থেকে মেজর অনন্য এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোক্তারের চর এলাকা থেকে একটি একনালা বন্দুক৭টি কার্তুজ ৩টি রামদা একটি চাইনিজ কুড়াল সহ রাব্বি মোড়লকে গ্রেফতার করেছে। একই রাতে ডামুড্যা এরিকাঠি এলাকায় মেজর আবরার এর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ইলেটিক শক মেশিন,দুটি চাইনিজ কুড়াল,দুটি চা পাতি, ও দুটি ছোরা উদ্ধার করেছে।

অভিযান চালিয়ে একটি ইলেটিক শক মেশিন, দুটি চাইনিজ কুড়াল, দুটি চা পাতি ও দুটি ছোরা উদ্ধার করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ