বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন কে,গ্রেপ্তার করেছেন নড়িয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ৩ সেপ্টম্বর নড়িয়া উপজেলার ডগ্রী-বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২৪ আগস্ট নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের গাগ্রী-জোর এলাকায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে বাংলাদেশ সরকারের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ যুব-লীগ,সেচ্ছাসেবীলীগ ও ছাত্রলীগ-সহ সংগঠনের নেতা কর্মীদের যৌথ-উদ্দোগ্যে ব্যানার নিয়ে ১৫ আগস্ট শোকদিবস বাস্তবায়নের লক্ষে একটি বিক্ষোভ মিছিল করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম-সহ পুলিশের একটি টিম যৌথ-অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করেন।
বিক্ষোভ মিছিলের স্থানটি নড়িয়া থানার অন্তর্গত হওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে নড়িয়া থানায় একটি মামলা হয়। ওই মামলায় অভিযুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন,বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন খলিফা এ-র, বিরুদ্ধে বাংলাদেশ সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.