শরীয়তপুরে প্রধান শিক্ষকের হাত পা ভেঙেদেওয়ার অভিযোগ ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে!

শরীয়তপুর প্রতিনিধি
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

শরীয়তপুর নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শেখ নূরুল আমীন রতনকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান সিকদার ও তার সহ-যোগিদের বিরুদ্ধে।

মঙ্গলবার ২৪ শে ফেব্ররুয়ারী দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশা যোগে বাড়ি ফেড়ার পথে ভোজেশ্বর বাজার তিন দোকান এলাকায় এই ঘটনা ঘটে।আহত শিক্ষক নুরুল আমিন রতন শরীয়তপুরে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নুরুল আমিন রতন ও তার পরিবার সুত্রে-জানা যায় গত কাল মঙ্গলবার বিদ্যালয় থেকে বাড়ি ফেড়ার পথে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির দন্ধের জেরে ভোজেশ্বর ইউনিয় যুবদলের সভাপতি মিজান সিকদার এর, নেত্রীত্বে ১০ থকে ১২ জন লোক মটরসাইকে নিয়ে অটোরিকশার গতি রোধকরে তার উপর অতর্কিত হামলা করে।চিকিৎসক জানিয়েছেন তার হাত এবং পা ভেঙে গেছে।

এব্যাপারে ভোজেশ্বর ইউনিয়ন যুবদল সভাপতি মিজান সিকদার বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিলে আমি শিক্ষক নুরুল রতনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ