আশরাফুল আলম।।
ঝিনাইদহের মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রোববার দুপুরে ৪৯ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন,
মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়ায়েজ উদ্দীন,মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শাহারিয়ার টিপু সুলতান প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলার সংবাদ প্রকাশের জন্য সাংবাদিক অসীম মোদককে পুরস্কৃত করা হয়।