মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি’র আলোচনা সভা ও র্যালি 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ৫:০৩ অপরাহ্ন

এইচ আর হাসু , ঝিনাইদহ ।। 

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করেছেন  ঝিনাইদহ জেলা বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর)  বেলা ১১ টায় স্থানীয় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী এ্যাড এস এম মশিউর রহমান ।

প্রধান বক্তা ছিলেন  একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ – ২ আসনের বিএনপি দলীয় প্রার্থী , হরিনাকুন্ডু উপজেলার সাবেক সফল  চেয়ারম্যান, ঝিনাইদহ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির  সদস্য সচিব জননেতা এ্যাড এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কমিটির যুগ্মআহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্মআহব্বাক ও পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, যুগ্মআহব্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ মজিদ বিশ্বাস, জেলা বিএনপি সদস্য ও মৎস্যজীবিদলের যুগ্ম আহব্বায়ক জনাব এ কে এম ওয়াজেদ আলী, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  জাহিদুল ইসলাম জোয়ার্দা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড জিয়াউল ইসলাম ফিরোজ, জেলা যুবদলের সাধারণত সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে ব্যানার ফেস্টুন বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের ছবি সম্বলিত পোষ্টার নিয়ে হাজার হাজার নেতাকর্মীগন মিছিল করে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ