ঝিনাইদহ জেলা প্রেসক্লারের বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি মিজান, সম্পাদক শেখ সেলিম

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৯:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ।। 

ঝিনাইদহ জেলা প্রেসক্লারের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনটিিিভ ও দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ করোসপন্ডেন্ট মিজানুর রহমান সভাপতি এবং বাসস, চ্যানেল আই ও দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি শেখ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অডিটরিয়ামে আলহাজ¦ মোঃ শহিদুল ইসলাম-কে নির্বাচন কমিশনার ও আলাউদ্দীন আজাদ, শাহীদুজ্জামান মিয়, নাসিম উদ্দীন, ওয়াসিকুর রহমান-কে সহকারি নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। এসময় হ্যাঁ না ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দিতায় ১৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদের নাম ঘোষনা করেন।

নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি পদে দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল হাই,  এবং বৈশাখি টেলিভিশন ও ইত্তেফাক প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের নতুন সময় ও গ্রামের কাগজের জেলা প্রতিনিধি এম. মাহফুজুর রহমান এবং দি ডেইলী অবজারভার ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি জাফর উদ্দিন রাজু, সাংগাঠনিক সম্পাদক পদে বাংলা টিভি ও দৈনিক ডেল্টা টাইমস এর জেলা প্রতিনিধি এবং দৈনিক নবচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, দফতর সম্পাদক পদে দৈনিক সকালের সময়’র জেলা প্রতিনিধি এ্যাড. শেখ শফিউল আলম লুলু, কোষাধ্যক্ষ পদে গাজী টেলিভিশনের মোঃ ওলিয়ার রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দীন সেতু।

এছাড়া নির্বাহী পরিষদের সদস্যরা হলেন, দিপ্ত টিভি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ মোঃ শহিদুল ইসলাম, দৈনিক জনতা ও দি নিউজ টুডের জেলা প্রতিনিধি আজিজুর রহমান সালাম, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি নাসিম উদ্দিন, সাপ্তাহিক দিগন্তবানী পত্রিকার সম্পাদক আলহাজ¦ শাহজামান, সাপ্তাহিক নির্বাণের নির্বাহী সম্পাদক শাহিদুজ্জামান মিয়া, ওয়াসিকুর রহমান।

সভা শেষে জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনটিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ করোসপন্টেন্ড মিজানুর রহমান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, কর্তব্য ও দেশের কল্যাণে নিরপেক্ষভাবে বস্তনিষ্ঠ সাংবাদিকতায় নিজেদেরকে নিয়োজিত রাখার আহবান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ