এইচ আর হাসু ঝিনাইদহ ।।
ঝিনাইদহে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের মিলনায়তন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পুলিশ।
এতে বিভিন্ন উপজেলা থেকে আগত চার্চের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, সদর থানার ওসি মঈন উদ্দিন, কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান, সহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন সুষ্ঠভাবে করার জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যেন কোন প্রকার বিশৃঙ্খলা না হয় সেদিকে সকলকে নজর দেওয়ার আহ্বান জানান। এবছর জেলায় ৩৮ টি চার্চে বড়দিন উদযাপন করা হবে।
You must be logged in to post a comment.