ঝিনাইদহে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক ।।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

  1. ইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায়রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার বারোবাজার রেললাইনের পাশে একটি পুকুর পাড় থেকে আনুমানিক ২০–২১ বছর বয়সী ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা পুকুর ধারে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

যশোর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জ্যোতিষচন্দ্র বর্মন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ