এইচ আর হাসু, ঝিনাইদহ ।।
টানা তৃতীয়বারের মত শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেলেন এসআই রফিকুল ইসলাম রফিক।
রবিবার দুপুরে পুলিশের মাসিক কল্যাণ সভায় “উত্তম অফিসার” হিসেবে তার হাতে ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান।
জীবনের ঝুঁকি নিয়ে হত্যা মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার, মামলা তদন্তসহ অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে দক্ষতা ও সাহসিকতার অবদান রাখায় টানা তিন বারের মত শ্রেষ্ঠত্বের পুরস্কার পান এসআই রফিকুল ইসলাম রফিক। ঝিনাইদহ সদর থানায় এসআই হিসেবে কর্মরত আছেন।
পুলিশ সুত্রে জানাগেছে, মামলা তদন্তে অগ্রগতি, হত্যা মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার ও একেরর পর এক পরোয়ানাভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দক্ষতার পরিচয় দেন থানার এসআই রফিক।
পুলিশের এ দক্ষতামূলক কাজের জন্য এর আগে তিনি দুইবার শ্রেষ্ঠ ও উত্তম অফিসার হিসেবে নির্বাচিত হন। এবার তিন বারের মত তিনি উত্তম অফিসারের পুরস্কার অর্জন করেছেন।
অনুভুতি প্রকাশ করে থানার এসআই রফিকুল ইসলাম রফিক বলেন, ভাল কাজের যথাযথ মূল্যায় করায় আমি খুব খুশি। এ ধরনের মূল্যায়ন আগামিতে কর্মস্পৃহা আরো বৃদ্ধি পাবে। এজন্য তিনি পুলিশ সুপার হাসানুজ্জামান স্যার ও সদর থানার ওসি মঈন উদ্দিন স্যার কে ধন্যবাদ জানিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন বলেন, এসআই রফিকুল ইসলাম রফিক একজন দক্ষ পুলিশ অফিসার। পুলিশের মামলা তদন্ত, অস্ত্র ও মাদক উদ্ধারে তার অনেক অবদান রয়েছেন। এবার তাকে উত্তম অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
এইচ আর হাসু, ঝিনাইদহ ।।
টানা তিনবারের মত শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেলেন এসআই রফিকুল ইসলাম রফিক।