জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  তিনি এই হুঁশিয়ারি দেন।

রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে।  গতকাল আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ।

জামায়াত আমির বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ