চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত বিএনপির

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হলে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুষ্ঠিত দিনব্যাপী সংলাপ শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের তাৎপর্য স্বীকার করি এবং এটিকে জাতীয় ইতিহাসে তার যথার্থ স্থান দেয়ার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। প্রশ্ন হলো, কিভাবে তা উপযুক্ত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে করা যায়।’

একাত্তরের অস্থায়ী সরকার ঘোষণার মতো উদাহরণ অনুসরণ করে জুলাই সনদের স্বীকৃতি সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন।।

তিনি বলেন, “বিএনপি সরকারের কাছে তাদের ‘জুলাই ঘোষণার’ খসড়া জমা দিয়েছিল, তবে দীর্ঘদিন কোনো সাড়া মেলেনি। সম্প্রতি সরকার পক্ষের উপদেষ্টাদের কাছ থেকে বিএনপির প্রস্তাবের কিছু অংশ অন্তর্ভুক্ত করে একটি সংশোধিত খসড়া পাঠানো হয়েছে। এতে

বিএনপিও তাদের হালনাগাদ অবস্থান তুলে ধরেছে।”

‘তত্ত্বাবধায়ক সরকারের সময় বিচার বিভাগকে বাইরে রাখার পক্ষে। দলটি এমন দুই-তিনটি বিকল্প ফর্মুলা নিয়ে ভাবছে, যেখানে বিচারপতিদের কেবল শেষ বিকল্প হিসেবে বিবেচনা করা হবে। এসব প্রস্তাব এখনো দলের অভ্যন্তরীণ পর্যালোচনায় রয়েছে এবং আগামী বৈঠকে তা উপস্থাপিত হতে পারে’ বলে জানান বিএনপির এই নীতিনির্ধারক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ