চন্দ্রগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লিটন গ্রেপ্তার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৯:৫৯ অপরাহ্ন

ইমরান হোসেন, (সদর) লক্ষ্মীপুর ।।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইয়াবা টেবলেটসহ জাহাঙ্গীর আলম লিটন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লিটন চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া (মোল্লা বাড়ি) গ্রামের মৃত আবুল কালামের পুত্র। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে চন্দ্রগঞ্জ আফজাল রোডের মোড় থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই শাহজালাল শিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ইয়াবা বেচাকেনা অবস্থায় অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ আফজাল রোড থেকে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম লিটনকে গ্রেপ্তার করেন। এ সময় লিটনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোঃ জসীম উদ্দীন ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লিটনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ