হাসপাতাল থেকে ছাড় পেলেন পেলে

ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ন

দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ফুটবল কিংবদন্তী পেলেকে। কোলন টিউমারের জন্য এই কয়দিন তার কেমোথেরাপি চিকিৎসা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, ৮১ বছর বয়সী ফুটবলারের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। গত সেপ্টেম্বরে কোলন টিউমার শনাক্ত করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি চিকিৎসা চালিয়ে যাবেন।

পেলে গত ৪ সেপ্টেম্বর টিউমারের জন্য অস্ত্রোপচার করান। তখন মাসখানেক হাসপাতালে ভর্তি ছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ