হানিফ এমপি’র সু-দৃষ্টির ফলে কুষ্টিয়ার খেজুরতলা গ্রামবাসী পেতে যাচ্ছে পাকা রাস্তা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯, ১২:২৬ পূর্বাহ্ন

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র চলমান উন্নয়নের আরেকটি সফলতার ফসল হিসেবে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের অবহেলিত (৩ নং ওয়ার্ড) খেজুরতলা গ্রামবাসী দীর্ঘ প্রতিক্ষার পর পেতে যাচ্ছে পিছঢালা উন্নতমানের পাকা রাস্তা ৷

স্বাধীনতার পরবর্তী কুষ্টিয়া জেলার অবহেলিত খেজুরতলা গ্রামের কাঁদা মাটির রাস্তাটিতে একদিন পাকা সড়ক হবে, এটাই ছিলো গ্রামবাসীর একমাত্র প্রত্যাশা ও চাওয়া ৷

সেই দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ করে প্রত্যাশা পুরনে অবদান রেখে খেজুরতলা গ্রামবাসীকে চিরঋনী আর কৃতজ্ঞতার শিকলে আবদ্ধ করলেন জননেতা মাহাবুব উল আলম হানিফ এমপি ৷

এজন্য খেজুরতলা গ্রামবাসী জননেতা মাহাবুব উল আলম হানিফ এমপি মহোদয় ও পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ