সড়ক দুর্ঘটনায় অাহত জনাব জসিম উদ্দীন মুন্সিকে দেখতে পোমরা জামেউলুম মাদরাসার শিক্ষক-কর্মচারী বৃন্দ 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮, ৬:২২ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্রগ্রাম)।।

চট্টগ্রামের রাংগুনিয়ায় সড়ক দুর্ঘটনায় অাহত পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি, রাংগুনিয়া দলীল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা অা’লীগের প্রভাবশালী সদস্য জনাব জসিম উদ্দীন মুন্সিকে  রবিবার (৪ নভেম্বর) দুপুরে গোচরা পোমরা ভূমি রেজি: অফিসে খবরাখবর নেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন,পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অাবু তাহের, উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক, অারবী প্রভাষক নুরুল ইসলাম,এস.এম.মঈন উদ্দীন,দিলদার হোসাইন, সহকারী মাওলানা অাবদুল কাদের, এয়াকুব,  হাসান মঈন উদ্দীন, সহকারী শিক্ষক মাহাবুবুল অালম, রফিকুল ইসলাম, এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, এবতেদায়ী জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, ক্বারী জকরিয়া, খোরশেদ অালম, দেলোয়ার হোসাইন, নুরুল অালম, অাবু ছৈয়দ, নুরুল ইসলাম, মঈন উদ্দীন প্রমুখ।

উল্লেখ্য যে, শুক্রবার (২ নভেম্বর) রাতে বিশেষ কারণে চন্দ্রঘোনা যাওয়ার পথে হঠাৎ মোটর সাইকেল হতে পড়ে গিয়ে বাঁ-পায়ে অাঘাত প্রাপ্ত হলে পথযাত্রী তাকে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হসপিটালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন এবং চারসপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ