সিলেটে সড়ক দূর্ঘটনায় ৭ জন নিহত ! আহত-১৫

আবুল কাশেম রুমন,সিলেট:
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৫:০৫ অপরাহ্ন

সিলেটে ঢাকা মহাসড়কে রশিদপুরক নাম স্থানে এনা ও লন্ডন এক্সপ্রেসের সংঘর্ষে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটে ২৬ ফেব্রুয়ারী শক্রবার সকাল ৭ টাকার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সকাল টার দিকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান বলে শুনেছি। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ওসি বলেন, নিহতদের মধ্যে দুই বাসের চালকও রয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে  প্রেরণ করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করে। স্থানীয় সূত্রে নিহতের সংখ্যা ৮ বলে জানিয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকলেও এখন বাস চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ