শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশে উন্নয়ন হবে : হানিফ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ৭:৪২ অপরাহ্ন

রাশেদুজ্জামান রিমন।।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ মিরপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১৮ নভেম্বর) বিকেলে স্থানীয় ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি হালিম  ও সম্পাদক কামারুল আরেফিন পূণঃনির্বাচিত হন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ পেঁয়াজের দাম বৃদ্ধিকারীদের কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা পরিষ্কার ভাবে বলছি, পেঁয়াজ নিয়ে যে কারসাজী করা হচ্ছে, এদের বিরুদ্ধে সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। পেঁয়াজের এ কারসাজির সাথে যারা জড়িত তাদের খুজে বের করা হচ্ছে। এই চক্রকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে।” তিনি আরো বলেন, “আমাদের দেশে কিছু সুবিধাবাদী ব্যবসায়ী আছে। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তারা ফায়দা লুটতে চাই। এসব ব্যবসায়ীরা পেঁয়াজ গুদামজাত করে দাম বাড়িয়ে দিয়েছে। এই ধরনের সুবিধালোভী ব্যবসায়ীদের কারণে সাধারন জনগনের দুর্ভোগ হয়। আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানী করছি। পেঁয়াজের দাম ইতিমধ্যে কমতে শুরু করেছে।”

তিনি মির্জা ফকরুলকে উদ্দ্যেশ্যে বলেন, রাস্তায় দাড়িয়ে খালেদা জিয়ার মুক্তি চান আর প্রধান মন্ত্রীর কাছে চিঠি দেওয়ার সময় খালেদার মুক্তির কথা লিখতে ভুলে যান। রাস্তায় দাড়িয়ে আপনার নেত্রীর মুক্তি দাবীর এ নাটক বন্ধ করুন।” তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করি। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশে উন্নয়ন হবে।”

সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ আজগর আলী। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশা, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের পরিচালনায় সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লাইলা আরজুমান বানু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক শেখ মেহেদী হাসান, রুহুল আজম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে অ্যাডঃ আব্দুল হালিমকে সভাপতি ও কামারুল আরেফিনকে সাধারণ সম্পাদক করে ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত নেতৃবৃন্দকে উপজেলা শ্রমিকলীগের সভাপতি হামিদুল ইসলাম, সহ-সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম হীরা, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, অর্থ-বিষয়ক সম্পাদক সেলিম হোসেন অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ