এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ীর কৃতি সন্তান, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক, কুয়েত প্রবাসী শারফুদ্দিন আহমেদ মানিক এর উদ্যোগ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে ৷
খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জন কৃতি শিক্ষার্থী ভর্তি আছে এমন সংবাদের ভিত্তিতে শারফুদ্দিন আহমেদ মানিক নিজ উদ্যোগে রবিবার সকালে মেধাবীদের সম্মানে ও লেখাপড়ায় উদ্ধৃদ্ধ করতে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে উপবৃত্তির টাকা তুলে দেন ৷

এ সময় খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালেহীন, বিদ্যুৎসাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ও সকল শিক্ষকমন্ডলী সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ৷
You must be logged in to post a comment.