‘যে চেতনায় দেশ স্বাধীন করেছিলাম, সেই চেতনায় গণতন্ত্রকে মুক্ত করব’

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ৫:০৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক ।।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে চেতনার ভিত্তিতে আমরা ১৯৭২ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, যে চেতনায় দেশ স্বাধীন করেছিলাম, এই চেতনার ভিত্তিতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে মুক্ত করব ইনশাল্লাহ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তিনি আজকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি, দেশের গণতন্ত্রকে মুক্ত করতে হলে তাকে মুক্ত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের কেন্দ্রীয় নেতা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ