রাশেদুজ্জামান রিমন, মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা।।
কুষ্টিয়ার মিরপুরে দুই দিনে ট্রেনে কেটে ২ জনের মৃত্যু হয়েছে। হয়েছে। রোববার বিকেলে মিরপুর রেলওয়ে ষ্টেশনে আনোয়ার বেগম (৬৫) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়। সে দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত তোফা মিয়ার স্ত্রী।
ওই সময়ে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা ডাউন ট্রেনটি ষ্টেশন অতিক্রমের সময় ওই নারী লাইন পার হতে যায়। এ সময়ে ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। অন্যদিকে শনিবার বিকেলে পোড়াদহ রেলওয়ে জংশনে বেনাপোল এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে আসির হামিম অর্ক (২১) নামের এক যুবক লাফ দিয়ে নামার সময়ে তার মৃত্যু হয়। নিহত অর্ক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুর মাদ্রাসাপাড়ার মোস্তাফিজুর রহমান ফন্টু’র ছেলে।
জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে অর্ক নানার বাড়ী মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহের অদুদ মোল্লার বাড়িতে যাচ্ছিলেন। ট্রেনটি ষ্টেশনে ষ্টোপিজ না থাকায় সে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়ে। এ সময়ে মাথায় আঘাত লেগে সে মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পোড়াদহ জিআরপি থানার ওসি জসিম উদ্দিন খন্দকার উভয় ট্রেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.