মিরপুরের হালসায় ভাষা শহীদ স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:১৮ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

“রক্ত দাও জীবন বাঁচাও” শিরোনামে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা শিক্ষা পল্পীতে হালসা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ভাষা শহীদ স্বরণে ফ্রি রক্তের গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে৷

হালসা ফাউন্ডেশন ও হালসা কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের পরিচালক রহিদুল ইসলামের উদ্দোগ্যে শতাধীক গরীব-মেধাবী শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপিং, ডেন্ডাল চেকআপ এবং অর্ধশতাধীক বিভিন্ন বয়সী রোগীদের ফ্রি চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় সকল ঔষধ সরবরাহ করা হয়৷

সেফ ডেন্ডাল কেয়ার এর স্বত্ত্বাধীকারী ডেন্টিষ্ট শিলন আলী’র সৌজন্যে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিতে উপস্থিত ছিলেন ডাঃ মিঠু মিয়া, ডাঃ বোরহান উদ্দিন ও নূর আলম (ল্যাব)৷

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে হালসা ফাউন্ডেশন ও হালসা কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের পরিচালক এবং হালসা শিক্ষাপল্লীর জনক বিশিষ্ট শিক্ষানুরাগী রহিদুল ইসলাম বলেন, আমি হালসা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর বিশেষ বিশেষ দিনে সম্পূর্ণ ফ্রি ভাবে রক্তের গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছি ৷ আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আরও অনেক বড় পরিসরে ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হবে ইনশাল্লাহ ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ